সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৩৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ড,আগুনে পুড়ল ২০ বসতঘর

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর বটতলা আলেকান্দা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২০টির মতো কাঠের ছোট ঘর পুড়ে গেছে। তবে এই অগ্নিকান্ডে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সোমবার (২ মার্চ ) দুপুরে বটতলা আলেকান্দা এলাকার শরীফ বাড়িতে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস এবং পুলিশ সূত্র জানায়, ওই বাড়ির ছোট একটি কাঠের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আবার কেউ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে সু-নির্দিস্ট তথ্য জানাতে পারেনি কেউ।

কাঠের ঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী ঘরগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে ওই বাড়িতে থাকা ঘরগুলোর মধ্যে ২০টির মতো ঘর পুড়ে যায়। শরীফ বাড়ির বাসিন্দারা নিম্নবিত্ত শ্রেনীর। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে ভাড়াটিয়ারা বসবাস করছেন।

এদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, নির্দেশনা মোতাবেক মহানগরীর ৭টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। প্রায় ঘন্টাব্যাপী কাজ করে তারা আগুন নিয়ন্ত্রনে আনে।

অপরদিকে মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. রাসেল আহমেদ জানায়, ঘটনাস্থলের আইন শৃঙ্খলা রক্ষায় তারা কাজ করেন। হতাহতের কোন ঘটনা ঘটেনি।