মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৫
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

বাবুগঞ্জের সন্ধ্যা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রিন্স তালুকদার, বাবুগঞ্জ, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী এলাকা সংলগ্ন সন্ধ্যা নদী থেকে নয়ন হাওলাদার (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৮ এপ্রিল) সকালে ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নয়ন বরিশালের উজিরপুর উপজেলার ভরসাকাঠী এলাকার বাসিন্দা সোবাহান হাওলাদারের ছেলে এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস মৃত নয়নের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উজিরপুরের বাড়ি থেকে নয়নকে ডেকে নিয়ে যাওয়া হয়।

তবে তাকে কে বা কারা ডেকে নিয়ে গেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ডেকে নিয়ে যাওয়ার পর নয়ন আর বাড়িতে ফিরে যায়নি। রোববার (২৮ এপ্রিল) সকালে তার মরদেহ বাবুগঞ্জের সন্ধ্যা নদী থেকে উদ্ধার করা হয়।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) মর্গে পাঠানো ও এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকান্ড বলে ধারনা পুলিশ ও মৃতের স্বজনদের।