সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রাবিতে নাট্যশিল্পী আজিজুর রহমান নাট্যপদক পেলেন আজম হোসেন

রাবি প্রতিনিধি  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আজম হোসেন নাট্যশিল্পী আজিজুর রহমান নাট্যপদক পেয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের সামনে আয়োজিত নাট্যপদক প্রদান অনুষ্ঠানে এ পদক তুলে দেন আজিজুর রহমানের পুত্র বাংলা একাডেমি সহকারী পরিচালক ড.আমিনুর রহমান সুলতান এবং পুত্রবধূ। নাটক রচনা, নির্দেশনা, নাট্যাভিনয়ের জন্য তাঁকে এই পদক দেওয়া হয়। বাংলা বিভাগ এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি আপেল আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেক।

অনুষ্ঠানে এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি আপেল আব্দুল্লাহ বলেন, আমরা দ্বিতীয় বারের মতো নাট্যপদক প্রদান অনুষ্ঠান আয়োজন করেছি। আমাদের এই প্রয়াস বিশ্ববিদ্যালয়ে নাট্যচর্চাকে আরও বেগবান করবে।
জানতে চাইলে নাট্যপদক প্রাপ্ত আজম হোসেন অনুভূতি ব্যক্ত করে বলেন, আজিজুর রহমান নাট্যপদক হাতে পেয়ে খুব ভালো লাগছে। নাট্যচর্চাকে ধরে রেখে সামনে এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে আজমকে নাট্যজন সম্মাননা স্মারক, সনদ ও অর্থমূল্য প্রদান করা হয়।

সেলিম আল দীনের কীর্তনখোলা নাটকের অভিনয়ের সুবাদে আজমের বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে মঞ্চাভিনয়ের হাতে খড়ি হয়েছিল। এরপর তিনি কাজ করেছেন ছোট-বড় ২৩টি নাটকে। নিপুণ অভিনয়শৈলীর দক্ষতার পাশাপাশি দেশের সাংস্কৃতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছেন তিনি। বর্তমানে বাংলাদেশ বেতার রাজশাহীর নির্বাচিত নাট্যশিল্পী হিসেবে কাজ করছেন তিনি। এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাবির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।