শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:১২
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

বাবুগঞ্জে মাদক বিক্রিতে বাঁধাদেয়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে ভুড়ি বেরকরে দিয়েছে মাদক সেবীরা

ডেক্সরিপোর্ট: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী এলাকার ব্রাদার্স ক্লাবে মাদক বিক্রি ও সেবনে বাঁধাদেয়ায় চরকালেখান আদর্শ কলেজের শিক্ষক মাহাবুব আলম শিমুল (৩৫) কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।এতে শিমুলের মাথা,খাদ্যনালী ও ফুসফুস সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।

গত রবিবার রাত সাড়ে ১০ টায় বাবুগঞ্জ ষ্ট্রীল ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। আহত মাহাবুব আলম শিমুলকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহাবুব আলম শিমুলের ছোট ভাই সাদিকুর রহমান শাওন জানান,বাবুগঞ্জ ষ্ট্রীল ব্রীজ সংলগ্ন ব্রাদার্স ক্লাবে দীর্ঘদিন যাবত ক্ষুদ্রকাঠী গ্রামের বাসিন্দা অহেদ খার পুত্র এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী কবির খাঁ(৫০)প্রশাসনের নজর এড়িয়ে রমরমা মাদক বানিজ্য করে আসছিল।যার ফলে এলাকার যুব সমাজ দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছিল।

এতে এলাকার সাধারন জনগন ক্ষুব্ধ হতে থাকে যার প্রেক্ষিতে ক্ষুদ্রকাঠী গ্রামের বাসিন্দা মৃত মাহাফুজুর রহমানের ছেলে কলেজ শিক্ষক ব্রাদার্স ক্লাবের সদস্য মাহাবুব আলম শিমুল ক্লাবে বসে মাদক সেবন ও বিক্রিতে বাঁধাদেন, এবং ক্লাবে বসে মাদক বানিজ্য করলে পুলিশে ধরিয়ে দেয়ার কথা বলেন এ নিয়ে গত বৃহস্পতিবার তার সাথে বাগবিতন্ডা ঘটে।এ সময় মাদক সেবীরা শিক্ষক মাহাবুব আলম শিমুল কে দেখে নেয়ার হুমকি দেয়।

সেই ঘটনার জের ধরে গত রবিবার রাত সাড়ে১০টায় কবির খাঁ,রাজন সিকদার,স্বপন সিকদার,খোকন সিকদারসহ প্রায় ১০/১২ জন মাদক সেবী ষ্ট্রীল ব্রীজের ঢালে ওৎ পেতে ছিল,এ সময় মাহাবুব আলম শিমুল বাজার করে বাড়ি ফিরছিলেন। তখন মাদক সেবীরা তাকে একাপেয়ে দেশীয় অস্ত্র রাম দা,চাপাডি আর রড দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে,এ সময় মাহাবুব আলম শিমুলের গগন বিদারী চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মাদক সেবীরা পালিয়ে যায়।

পরে তারা তাকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মেডিকেলের সার্জারী বিভাগের চিকিৎসক ডা: নজরুল ইসলাম জানিয়েছেন,ধারালো অস্ত্রের আঘাতে তার খাদ্যনালী কেটেগেছে,এমনকি ফুসফুস ও আঘাতপ্রাপ্ত হয়েছে।এ ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে,রোগীর অবস্থা আশংকাজনক।

এ দিকে আহত মাহাবুব আলম শিমুলের পক্ষথেকে মাদকসেবীদের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করাহয়েছে।

থানার ওসি এস এম মাহাবুব আলম জানান,মামলা হয়েছে। ইতিমধ্যেই এজাহার নামীয় খোকন নামের ১ জন আসামী কে গ্রেফতার করা হয়েছে।অন্য আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।