মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৪
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

সংযমের মাসে নিত্যপণ্যের দাম বাড়ানোর সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেক্সরিপোর্ট:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,যারা নিত্যপণ্যের দাম বাড়ায় তারা চাঁদাবাজ। পণ্য আনা-নেয়ায় কারা চাঁদাবাজি করে তা সাহস করে সরকারকে জানান।চাঁদাবাজদের ধরিয়ে দেন।

এ সময় দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। সংযমের মাসে নিত্যপণ্যের দাম বাড়ানোর সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে দোকান মালিক সমিতির আয়োজনে ‘মিতব্যয়ী হয়ে পণ্য ক্রয় ক্যাম্পেইন’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের সাহসের অভাব আছে। আপনারা সাহস নিয়ে কথা বলেন না। চাঁদাবাজি কোথায় হয়,কীভাবে হয় আমাদের জানান। আমরা ব্যবস্থা নেব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজি কত প্রকার, কী কী তা জানতে হলে আজ থেকে ১১ বছর আগে ফিরে যেতে হবে। এমন কোনো মাস ছিল না কারওয়ান বাজারে হত্যাকাণ্ড ঘটেনি। বর্তমানে দোকানদার-ব্যবসায়ী অত্যন্ত শান্তিতে ব্যবসা-বাণিজ্য করছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর দোকান মালিক সমিতির তফিক এহেসানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, ক্যাব সভাপতি গোলাম রহমান প্রমুখ।