শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:৫৬
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

ঈদের আগে ও পরে৭ দিন পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ

ডেক্সরিপোর্ট: ঈদের সময় যাতে কোনো ধরনের অঘটন না ঘটে, সে জন্য লঞ্চঘাটগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

অতিরিক্ত যাত্রী বহনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ঈদের সময় লঞ্চমালিকরা অতিরিক্ত যাত্রী বহন করবেন না বলে আমাদের আশ্বস্ত করেছেন। তবে এ বিষয়ে সবার সহযোগিতা প্রযোজন।

দখল হওয়া নদী উদ্ধারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যেসব নদী দখলমুক্ত করা হয়েছে, সেসব স্থান পুনরায় দখল করলে তারা ভুল করবে। কারণ আমাদের অভিযান চলমান রেখেছি, যা সারা বছর চলবে।

এ ছাড়া ঢাকার আশপাশের নৌরুটগুলো উদ্ধার ও চলাচলের উপযোগী করতে একটি মাস্টার প্ল্যান নেয়া হয়েছে। প্ল্যানটি দুই বছর, তিন বছর ও পাঁচবছর মেয়াদি হবে।