মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:০৪
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

রুহিয়ায় জিংক সমৃদ্ধ ব্রি-ধান- ৬২ প্রদর্শনীর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামে চুয়ামুনি ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হারভেস্ট প্লাস এবং ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যেগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২২ শে এপ্রিল বুধবার সকালে স্থানীয় ইউপি সদস্য মোঃতফিজুল ইসলাম এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন হারভেষ্টপ্লাস বাংলাদেশের কর্মকর্তা মোঃ রুহুল মন্ডল ,বিশেষ অতিথি ছিলেন ওয়াল্ড ভিষন বাংলাদেশ এর প্রজেক্ট অফিসার সুনীতি রানী রায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন,জিংক ধান ঘাটতি সমস্যার নেতিবাচক দিক ও মানব দেহে জিংকের সুফল তুলে ধরেন এবং এর উপকারিতাসহ ও আবাদের লাভ জনক দিক উপস্থিত চাষীদের অবহিত করেন।এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র সেন ও মোঃসারোয়ার পারভেজ প্রমুখ।