মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম :
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল

দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন মোদি

ডেক্সরিপোর্ট:ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের প্রাথমিক ঘোষনা করা হয়েছে, দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে।প্রাপ্ত ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৫৪৩ আসনের মধ্যে ৩০০টিতে জয়ী হয়েছে।

ক্ষমতাসীন দলটির মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেয়েছে ৪৯টি আসন। প্রাথমিক গণনায় দেখা গেছে, নিম্নকক্ষে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া দলটির মিত্ররা আরও অর্ধশত আসন দখল করতে যাচ্ছেন।

বিজেপির সভাপতি অমিত শাহ বলছেন, আজকের ম্যান্ডেট বলছে-ভারতে পুরোপুরি বর্ণপ্রথা, স্বজনপ্রীতির মূলোৎপাটন ও উন্নয়নকে বেছে নিয়েছেন সাধারণ মানুষ।নিজের বিপুল বিজয় নিশ্চিত করার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত আবার জিতে গেল।বিভিন্ন বিষয়ে টুইটের জন্য বেশ সুনাম থাকলেও বৃহ্স্পতিবার লোকসভা নির্বাচনের ভোট গণনার শুরুর পর থেকে মোদির কোনো পোস্ট ছিল না।

তবে সরকার গঠন করতে যতটা আসন লাগে, তার চেয়ে বেশি নিশ্চিত হওয়ার পর তিনি এ কথা বলেন।টুইটে তিনি বলেন, আমরা একসঙ্গে বড় হই। সমৃদ্ধও হই একসঙ্গে। কাজেই একইসঙ্গে শক্তিশালী ও সম্মিলিতভাবে ভারত গড়ে তুলব। ভারত আবারও জিতে গেল।নিজেকে চাওয়ালা পরিচয় দিয়ে বছর পাঁচেক আগে ভোটের লড়াইয়ে জিতে ভারতের মসনদে বসেছিলেন মোদি।

আর এবার ভোটের আগে শাসক পরিচয়ের বদলে নিজেকে চৌকিদার হিসেবে তুলে ধরেন তিনি।বৃহস্পতিবার ভোট গণনায় দেখা যায়, কংগ্রেস পরিবারের প্রতিনিধি রাহুল গান্ধীর পরিবর্তে চৌকিদার মোদিতেই ভরসা খুঁজেছেন ভারতের প্রায় ৯০ কোটি ভোটার।ভোটের পুরোটা সময় কংগ্রেস এবং আঞ্চলিক দলগুলো মোদিবিরোধী জোয়ার তৈরির চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাতে কাজ হয়নি বলে দেখা যাচ্ছে ভোটের ফলাফলে।

লোকসভায় ৫৪৩টি আসনের মধ্যে তামিলনাড়ুর একটি বাদে সবকটি আসনে এবার ভোট হয়েছে। এর মধ্যে সরকার গঠন করতে কোনো দল বা জোটকে পেতে হবে ২৭২টি আসন।
দুপুর নাগাদ প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট এনডিএ যে ক্ষমতায় টিকে যাচ্ছে, তা নিয়ে আর কোনো সন্দেহ থাকে না।

তিনশর বেশি আসনে জিতে যাচ্ছে এনডিএ জোট। ২০১৪ সালের চেয়ে বেশি আসন পেতে যাচ্ছে তারা।গতবার শুধু বিজেপির আসন ছিল ২৮২টি, এবার তাদের পদ্মফুল তিনশতাধিক আসনে জয়ী হচ্ছে। আর জোটের আসন ছাড়িয়ে যাচ্ছে সাড়ে তিনশ।

এবার কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউপিএ ৯০টি আসনে এবং ১১৪টি আসনে অন্যান্য দল জয় পেতে পারে বলে আভাস পাওয়া গেছে।

এদিকে নির্বাচনে জয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক টেলিগ্রাম বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। চিরবৈরী প্রতিবেশী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও এক শুভেচ্ছা বার্তায় মোদিকে অভিনন্দন জানিয়েছেন।