রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:২৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বিড়াল করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে, কুকুর নয়

অনলাইন ডেস্ক  বিড়াল করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। তবে মার্কিন গবেষকরা বলছেন, এক্ষেত্রে কুকুর সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই। মানুষ এবং পোষা প্রাণীর মধ্যে সংক্রমিত হওয়ার বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ভালোভাবে বুঝিয়ে দিতেই ওই গবেষণা করা হয়। গতকাল বুধবার গবেষণার ফল প্রকাশ করা হয়।

জার্নাল সায়েন্সে গবেষণাটি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, সরু রেশম কিংবা বিড়ালের গায়ে যে ধরনের পশম থাকে, তা করোনাভাইরাস বহনে সক্ষম। তবে কুকুর, মুরগি, শূকর, হাঁস করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই। অন্তত এই গবেষকরা সে ধরনের কথাই বলছেন। যদিও এর আগে হংকংয়ে কুকুর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছে। নিউইয়র্কের একটি চিড়িয়াখানায় বাঘ করোনা আক্রান্ত হওয়ার খবরও জানা গেছে।

গবেষণায় দেখার চেষ্টা করা হয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার এই মুহূর্তে কোন প্রাণী সবচেয়ে নাজুক অবস্থায় আছে এবং করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে কাদের শরীরে সবার আগে পরীক্ষা চালানো যায়, তাদের খুঁজে পেতে।

গবেষকরা মনে করছেন, মানুষের দেহে করোনা সংক্রমণ ঘটেছে বাদুড়ের শরীর থেকে। কুকুর এবং বিড়ালের শরীরে করোনাভাইরাস পাওয়ার কথা বলা হচ্ছে বেশ কিছু রিপোর্টে। তবে তারা ভাইরাসটি অন্যদের শরীরে ছড়িয়ে দিতে পারে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

নিউইয়র্কের ব্রুনক্স জু’ তে যে বাঘ আক্রান্ত হয়েছে, সেও কিন্তু মানুষের দ্বারাই সংক্রমিত। তার মাধ্যমে অন্য কেউ সংক্রমিত হওয়ার বিষয়টি এখনো শোনা যায়নি।

গবেষকদের দাবি, কোনো বিড়াল আক্রান্ত হলে ড্রপলেটের মাধ্যমে স্বজাতিকে আক্রান্ত করতে পারবে।

সূত্র : রয়টার্স