শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১৩
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

আগামী ১ জুন থেকে ঈদপর্যন্ত সারাদেশে বৃষ্টি হওয়ার সম্ভবনা!

ডেক্সরিপোর্ট:আগামী ১ জুন থেকে ঈদপর্যন্ত সারাদেশে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়ার পূর্বাভাসের বরাত দিয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন,আগামী মাসের ১ তারিখ থেকে বৃষ্টি বাড়বে এবং ৫ জুন পর্যন্ত সারাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মাঝ জ্যৈষ্ঠে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে চলছে মৃদু তাপপ্রবাহ,যাতে গরমে হাঁসফাঁস করতে হচ্ছে দেশবাসীকে।আগামী ২/৩দিনের মধ্যেই মৌসুমের তৃতীয় এ তাপপ্রবাহের অবসান ঘটবে। এরপর দেখা মিলবে বৃষ্টির।

আগামী সপ্তাহে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির দাপট থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন ঈদুল ফিতর উদযাপিত হবে বাংলাদেশে। সে হিসাবে ঈদের সময় বৃষ্টি হবে বলেই ধারণা করা হচ্ছে।

ঈদকে সামনে রেখে পড়েছে নয় দিনের লম্বা ছুটির ফাঁদ। ৩১ মে ও ১ জুন শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। ২ জুন রোববার শবে কদরের ছুটি। ৩ জুন সোমবার অনেকে নিতে পারেন ঐচ্ছিক ছুটি। ৪ জুন মঙ্গলবার (২৯ রমজান) থেকে ৬ জুন বৃহস্পতিবার ঈদুল ফিতরের তিন দিনের ছুটি পড়ছে।

এরপর আবারো ৭ ও ৮ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে ঘরমুখী মানুষের বড় অংশ রাজধানী ঢাকা ছাড়বে ৩০ মে। ৩ জুন আরো একটি বড় অংশ ঘরমুখী হবে।

এদিকে ঈদের আগে বৃষ্টি নিয়ে চিন্তায় রয়েছেন পরিবহন–সংশ্লিষ্ট ব্যক্তিরা। ব্যস্ত সড়কে যানবাহন ও যাত্রীদের চাপ বেশি থাকবে। তাই কয়েক ঘণ্টার ভারী বৃষ্টি হলে বিঘ্ন ঘটতে পারে ঘরমুখী মানুষের চলাচল। তাদের মতে, ঈদের সময় যাত্রী চাপ বেশি থাকায় এমনিতেই গাড়ি কম গতিতে চলে। এর সঙ্গে বৃষ্টি যোগ হলে ধীরগতিতে বাস চলবে।