মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১১:৫৪
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

মন্ত্রী হলেন বিজেপি সভাপতি অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক:প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান অমিত অনিল চন্দ্র শাহ (অমিত শাহ)।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নেয়ার পর প্রথমে মন্ত্রী হিসেবে শপথ নেন অমিত শাহ।

বিজেপি সভাপতির পরপরই শপথ নেন মোদির প্রথমবারের মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও আগের মন্ত্রিসভার সড়ক পরিবহন, জাহাজসহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী নিতীন গাড়করী।

সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মন্ত্রিসভার সদস্যদের একে একে শপথ বাক্য পাঠ করান দেশটির ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

২৩ মে ভারতের সাত দফার ম্যারাথন ভোটগ্রহণের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের মতো টানা ক্ষমতায় আসেন বিজেপি। তখন থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে,বিজেপি প্রধান অমিত শাহ এবার মন্ত্রিসভায় ঠাঁই পেতেন পারেন।

২০১৪ সালের নির্বাচনের চেয়ে দেশটিতে এবার প্রবল গতিতে উত্থান ঘটেছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপির। ভারতের গত ৪৮ বছরের নির্বাচনী ইতিহাসে কোনো দলই তিন শতাধিক আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারেনি।

নরেন্দ্র মোদির বিজেপি গত চার যুগের এই রেকর্ড ভেঙে এবার একাই তিনশ’র বেশি আসনে জয় পেয়েছে। এর নেপথ্যের কারিগর অমিত শাহ। নির্বাচনের আগে দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। বিজেপির উন্নয়নের ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরে আবারও শক্তিশালী ভারত গড়ার সুযোগ দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

দেশটির ৫৪২ আসনের লোকসভার ১৭তম নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশ করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনে একক দল হিসেবে বিজেপি ৩০৩টি আসনে জয় পেয়েছে। এছাড়া বিজেপি নেতৃত্বাধীন জোটের সঙ্গীরা ৫১ এবং দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে ৫২টি আসন।