সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৯
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয় পেলেন রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক:প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এবার নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের দফতর বণ্টন করলেন নরেন্দ্র মোদি। বিজেপির সভাপতি অমিত শাহকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে দেয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নির্মলা সিতারামনকে এবার দায়িত্ব দেয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের। আগের মতোই সড়ক পরিবহন মন্ত্রণালয়ে রয়েছেন নিতিন গড়করি।পররাষ্ট্র সচিব হিসেবে দীর্ঘদিন কাজ করা এস জয়শঙ্করকে নতুন পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। সম্ভাব্য অর্থমন্ত্রীর তালিকায় নাম থাকলেও পীযূষ গোয়েলকে দেয়া হয়েছে রেলমন্ত্রীর দায়িত্ব।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে থাকছে কর্মী, জনঅভিযোগ, পেনশন, আণবিকশক্তি, মহাকাশ, ও অবন্টিত দফতরগুলো।

আগের বার মানেকা গান্ধী নারী ও শিশুকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবার তিনি মন্ত্রিসভায় থাকছেন না। তার জায়গায় স্মৃতি ইরানিকে আনা হয়েছে।বাংলা থেকে বন, পরিবেশ ব জলবায়ু প্রতিমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় এবং নারী, শিশুকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন দেবশ্রী চৌধুরী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রী করা হয়েছে আগের মন্ত্রী হর্ষবর্ধনকেই, তথ্য সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর, পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অন্যদিকে সংখ্যালঘু কল্যাণমন্ত্রী মুক্তার আব্বাস নকভি, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, রাসায়ণিক ও সার মন্ত্রণালয়ে সদানন্দ গৌড়া, ক্রেতাবিষয়ক, খাদ্য ও গণবিতরণ মন্ত্রণালয়ে রামবিলাস পাসোয়ানই, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, খাদ্য প্রক্রিয়াকরণে হরসিম কাউর বাদল, আদিবাসীকল্যাণ অর্জুন মুণ্ডা, সামাজিক ন্যায় থেওয়ার চাঁদ গেহলত, মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।

মোদির দ্বিতীয় মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী, ২৪ জন রাষ্ট্রমন্ত্রী ও ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। দলীয় সংগঠনের মতো এবার কেন্দ্রেও মোদি-অমিত জুটি। কেন্দ্রে এই প্রথম মন্ত্রী হলেও গুজরাটে আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন অমিত শাহ। গুজরাটে মোদির মুখ্যমন্ত্রিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহ। অরুণ জেটলি ও সুষমা স্বরাজ- এই দুজন বাদে প্রথমবারের অধিকাংশ মন্ত্রীই দ্বিতীয় দফাতেও রয়েছেন।