শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১৩
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের লঞ্চের ভিআইপি কেবিনে আগুন

ডেক্সরিপোর্ট:ঢাকার সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ভিআইপি কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ৩৭৭ নম্বর কেবিনে আগুন লাগে বলে সদরঘাট ফাঁড়ির এসআই মো. এনামুল হক জানান।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়।

এদিকে কেবিনে অগ্নিকাণ্ডের খবর সংগ্রহ করতে গেলে যমুনা টিভি ও সময় টিভির সাংবাদিকদের লাঞ্চিত করা হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আলমগীর কবির বলেন, একটা ঝামেলা হয়েছে। আমরা সেটি মিটিয়ে ফেলার চেষ্টা করছি।