মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৫৩
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

পুলিশের উর্ধ্বতন ৫ পদে বদলি

ডেক্সরিপোর্ট  পুলিশের উর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে বদলি করা হয়েছে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে।

প্রজ্ঞাপন অনুযায়ী বাকিরা হলেন, টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে (চলতি দায়িত্বে) হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে পুলিশ সদর দপ্তরে (টিআর) বদলি করা হয়েছে।

অপরদিকে পুলিশ সদর দপ্তরের উপ পুলিশ মহাপরিদর্শক এসএম রুহুল আমিনকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চলতি দায়িত্বে ও সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।