মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:১৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

চরফ্যাশনে পাঁচ বস্তা সরকারী চালসহ ইউপি সদস্য আটক

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলায় ইউপি সদস্য মো. কামাল হোসেনের বসত ঘর থেকে পাঁচ বস্তা জেলে পূর্ণবাসনের সরকারী চাল উদ্ধার করা হয়েছে। এসময় ইউপি সদস্য মো. কামাল হোসেনকে আটক করা হয়েছে।

বৃহম্পতিবার(৭ মে) সাড়ে ৮টার দিকে উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্যর বসত ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়।

চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. শাহিন মাহমুদ এসব সরকারী চাল উদ্ধার অভিযান পরিচালনা করেন।

আটককৃত ইউপি সদস্য মো. কামাল হোসেনকে উপজেলা দুলার হাট থানা হেফাজতে রাখা হয়েছে।

দুলার হাট থানার ওসি মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য মো. কামাল হোসেনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।