শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:২৭
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

কল্যাণপুরে পেট্রল পাম্পের আগুন নিভেছে

ডেক্সরিপোর্ট: রাজধানীর কল্যাণপুরের রাজিয়া পেট্রল পাম্পের তেলের ডিপোতে লাগা আগুন নেভানো হয়েছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় এ আগুন লাগে। খবর পেয়ে প্রাথমিকভাবে ৬টি, এরপর পর্যায়ক্রমে দুটি করে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার বলেন, আগুন খোলা স্থানে লাগলেও আশপাশে আবাসিক ভবন এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ছিল। অতিরিক্ত গাড়ি পাঠানো হয়। তেলের কারণে আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যায়, চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন আগুনে নেভানোর পাশাপাশি আশপাশের ভবন থেকে মানুষজনকে সরিয়ে দেন। হাসপাতাল থেকে অনেকে স্বেচ্ছায় নেমে আসেন।

প্রত্যক্ষদর্শী শামীম হোসেন বলেন, সোয়া ৫টায় গাড়ি দিয়ে যাওয়ার সময় হঠাৎ আগুন লাগতে দেখি। ১০ সেকেন্ডের মধ্যে ফুলকি সৃষ্টি হয়ে আগুন ছড়িয়ে যায়। আশপাশের লোকজন ছোটাছুটি করতে থাকে। প্রায় ১০ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

রাসেল শিকদার বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে।