মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বান্দরবান জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছেন বান্দরবান জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দাউদুল ইসলাম। বৃহস্পতিবার (১২জুন) রাতে কক্সবাজার ল্যাব থেকে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।

আজ শুক্রবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসাইন রেজা বলেন, শারীরিক দুর্বলতা অনুভূত হওয়ায় গত মঙ্গলবার করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন জেলা প্রশাসক। হালকা সর্দি থাকলেও তাঁর কোনো কাশি নেই। তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন। তিনি জেলা প্রশাসকের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. অং সুই মারমা জানান, জেলা প্রশাসকের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর একটি মেডিকেল টিম জেলা প্রশাসকের বাসায় পাঠানো হয়েছে। তিনি বাসা থেকে চিকিৎসা সেবা গ্রহণ করবেন।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ তথ্যমতে, এ পর্যন্ত জেলায় ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ সুস্থ হয়েছেন। ১ হাজার ৫০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৫৮৪ জনের নমুনা পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি। করোনা দ্রুত ছড়ানোর ফলে ১০ জুন থেকে বান্দরবানকে রেড জোন হিসেবে লক ডাউন করা হয়।