সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রেডজোনে থাকবে সাধারণ ছুটি, শিগগিরই প্রজ্ঞাপন

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসে (কোভিড-১৯) অধিক সংক্রমিত এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করে দেয়া হবে। সেই এলাকায় সাধারণ ছুটি থাকবে। এছাড়া অন্যান্য স্থানে আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে অফিস খোলা থাকবে,গণপরিবহন চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় তিনি বলেন, দ্রুতই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

প্রতিমন্ত্রী বলেন,রেডজোনের মানুষগুলো নিজে নিজের জায়গায় থাকবে। তারা সেখানে সাধারণ ছুটিতে থাকবে। সেরকম একটি প্রজ্ঞাপন আগামীতে থাকবে।

নতুন প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত সীমিত পরিসরে অফিস-দোকানপাট খোলা রাখার কথা জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বাড়তে পারে এলাকাভিত্তিক লকডাউনের পরিধি। এর আগে জারি করা প্রজ্ঞাপনে ১৫ জুন পর্যন্ত বয়স্ক ও প্রসূতি কর্মী ছাড়া বাকিরা কাজে যেতে পারবেন বলে জানানো হয়।

ফরহাদ হোসেন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় বলেন, আমাদের যে প্রজ্ঞাপনটা ছিল যারা বয়স্ক, অসুস্থ ও প্রসূতি কর্মী তারা বাড়িতে থেকে কাজ করবেন। কারণ তারা ঝুঁকিতে আছেন, তাই তারা আসবেন না।