সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:০৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনায় আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু

ডেক্সরিপোর্ট  মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে বাংলাদেশ পুলিশের আরও দুই সদস্যের মৃত্যু হয়েছে। এরা হলেন- সাব ইন্সপেক্টর এস এম মুকুল মিয়া (৫৫) ও কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ (৫১)।

সোমবার (১৫ জুন) মারা যাওয়া পুলিশের উভয়ই সদস্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।

জনগণকে সুরক্ষা দিতে গিয়ে এ নিয়ে বাংলাদেশ পুলিশে কর্মরত একজন সিভিল সদস্য ও একজন র‌্যাব সদস্যসহ মোট ২৭ জন সদস্য করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) (মিডিয়া) মো. সোহেল রানা।

তিনি বলেন, সাব ইন্সপেক্টর এস এম মুকুল মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানায় কর্মরত ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি পুলিশের ভাড়া করা রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১১টায় মারা যান।

অন্যদিকে, কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টা ১২ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের আজমপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

সাব ইন্সপেক্টর এস. এম. মুকুল মিয়ার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার চরকুলী গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

কনস্টেবল মো. আবুল হোসেন আজাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানাধীন জয়পাশা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন।