শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:২৯
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বরিশাল-লাকুটিয়া ব্রিজ দ্রুত সংস্কার না হলে জীবনহানীর আশঙ্কা রয়েছে

নিজস্ব প্রতিবেদক  বরিশাল-বাবুগঞ্জ লাকুটিয়া আঞ্চলিক সড়কের ঝড়ঝড়িয়াতলা নামক স্থানের সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের কাগাশুরার সাথে বহু পুরোনো সংযোগ ব্রিজটির চারপাশের রেলিং ভেঙে গেছে। ক্ষত হয়ে বিরাট আকারে ভাঙনের সৃষ্টি হয়েছে ব্রিজটির মাঝ বরাবরও।

বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া-কাশিপুরের সাথে সরাসরি যাতায়াতের জন্য কোমলমতি শিক্ষার্থী মহ হাজার হাজার মানুষের একমাত্র ভরসা ঝড়ঝড়িয়াতলা-কাগাশুরা সড়ক পথটি। ব্যবসায় বানিজ্য, স্কুল-কলেজসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিদিন কয়েকশত মানুষ ব্রিজটি ব্যাবহার করে আসছে।

স্থানীয় তরুণ সমাজসেবক হায়দার আলি সহ একাধিক ব্যাক্তি বলেন, ব্রিজটি অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ হয়ে আছে স্থানীয় জনপ্রতিনিধিদের কারোই এর প্রতি কোন সুদৃষ্টি নেই । প্রতিদিন এখান থেকে মালবাহী ট্রাক, পণ্যবাহী মিনি ট্রাক সহ বোঝাই করে নানা ধরনের গাড়ি চলাচল করছে এই সড়ক পথে। এখনই এটা সংস্কার প্রয়োজন। এভাবে ভাঙতে থাকলে একসময় বড় ধরনের দূর্ঘটনার মাধ্যমে জীবনহানীর আশঙ্কা রয়েছে। তাই ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।