মেহেরাব হোসেন রিফাত,বরিশাল ।। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বিএম কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুটি টিমের অংশগ্রহণে গন্তমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলেজের শহীদ তাহিদুল ইসলাম লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বিএম কলেজ বির্তক টিমে ছিলেন, তুুফা ইসলাম, মাহফুজুর রহমান, ও আশরাফুল ইসলাম। বরিশাল বিশ্ববিদ্যালয় টিমে ছিলেন, কাজী গালিব, মানজারুল হক ও নুসরাত। এতে চ্যাম্পিয়ন হয় বরিশাল বিশ্ববিদ্যালয় বির্তক টিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমেদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের আহবায়ক মো. এনামুল হাসান তাসনিম।
প্রধান বক্তা ছিলেন বিএম কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি অনিক হোসেন তুহিন।
বিতর্ক প্রতিযোগিতাটি বিএম কলেজ ডিবেটিং ক্লাবের ব্যবস্থাপনায় এবং বরিশাল মহানগর ছাত্রদল ও বিএম কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
বিএম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জুবায়েরর সভাপতিত্বে বিএম কলেজ ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মহিউদ্দিন চৌধুরী, অর্থনীতি বিভাগের অধ্যাপক গোলাম রাব্বি, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদ খান শাহীন, বিএম কলেজ ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি সহ অনন্য বির্তাকিকরা।