বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪২
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বানারীপাড়ার ক্ষত-বিক্ষত সড়কের কারনে অন্ধকারে পরিনত হচ্ছে উন্নয়নের আলো

নিজস্ব প্রতিবেদক  উন্নয়নের মহা সড়কে আজ দাঁড়িয়েছে স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গ্রাম হবে শহর। তার সেবি কথার ধারাবাহিকতায় গ্রামকে শহুরের ন্যায় সাজানো হয়েছে। অজপাড়া গায়ের পথে পথে স্থাপন করা হয়েছে সোলার সিষ্টেম স্ট্রিট ল্যাম্প পোষ্ট (সড়ক বাতি)। ফলে আলোকিত আজ গ্রামবাংলা।

সাধারণ মানুষ গ্রামে বসেই পাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা। ইন্টারনেট সংযোগ সহ ডিজিটালের আওতায় এসে প্রত্যন্তণাঞ্চলের কৃষকসহ সকল শ্রেণী-পেশার সাধারণ মানুষের অবয়বে ফুটেছে হাসি। এ উন্নয়নের বাহিরে নেই বরিশাল জেলার বানারীপাড়া উপজেলাও এর ব্যতিক্রম নয়।

এখানেও ইতোমধ্যেই অধিকাংশ গ্রামকেই শহুরের ন্যায় করে গড়ে তোলা হয়েছে। তবে এই উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেশিরভাগ রাস্তার অবস্থা এমন বেহাল যার জন্য আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ণ উন্নয়ননের আলোকে অন্ধকারে নিয়ে এসে প্রশ্নবিদ্ধ করছে বলে সচেতন মহল মনে করছেন। উপজেলার চরম বেহাল অবস্থা সড়কের ছবিটি ধারালিয়া গ্রামের। রাস্তাটির পিচ উঠে গেছে অনেক আগেই। ইটের খোয়া মাটির সাথে মিশে একাকার হয়ে এখন কাঁদার রাস্তায় পরিণত হয়েছে।

ফলে সাধারণ মানুষ ও হালকা যানবাহন চলাচলে পড়তে হচ্ছে ভোগান্তিতে। এছাড়াও এই ইউনিয়নের পশ্চিম মহিষাপোতা থেকে খেজুরবাড়ি,পূর্ব মহিষাপোতা থেকে আহম্মদাবাদ বেতাল,ধারালিয়া,বাসার ও গোয়াইলবাড়ির রাস্তার অবস্থা অন্তত্য নাজুক।

মহিষাপোতা গ্রাামের ফকিরবাড়ি জামে মসজিদের দক্ষিণপাশের রাস্তা যেটি পৌর আবাসনের রাস্তার সাথে সংযুক্ত হয়েছে ওই রাস্তাটির মাঝে মাঝে গর্তের সৃষ্টি হয়েছে এবং বেশির ভাগ অংশেরই পিচ উঠে গেছে। মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ হতে প্রায় কোয়াটার কিলোমিটার রাস্তার এমন অবস্থা যেখানে গেলেই শিউরে উঠতে হয়। এছাড়াও এই ইউনিয়নের আরও বেশ কয়েকটি গ্রামের রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট গ্রামের সাধারণ মানুষ এই অবস্থা থেকে উত্তরণের জন্য দাবী জানান।