সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৫৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বাংলাদেশের ‘ভুয়া’ করোনা সনদের খবর ইতালির গণমাধ্যমে!

অনলাইন ডেস্ক   বাংলাদেশে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর ‘ভুয়া’ সনদ বিক্রি হচ্ছে বলে ইতালির একাধিক জাতীয় দৈনিকে খবর প্রকাশ করা হয়েছে।

ইতিমধ্যে সংবাদটি ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে। শুধু তাই নয়, এই সংবাদ ইউরোপের অন্য দেশে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি টেস্ট না করেই করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগ উঠে বাংলাদেশের রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে। এরপর গত মঙ্গলবার সিলগালা করে দেয়া হয় ঢাকার উত্তরায় রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়।

এর পরদিনই ইতালির গণমাধ্যমগুলোতে বাংলাদেশের এই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। শুধু তাই নয়, বুধবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দোহা থেকে যাওয়া ১২৫ বাংলাদেশিকে বিমান থেকে নামতে দেয়নি ইতালি।

বুধবার ইতালির পাঠকপ্রিয় পত্রিকা ইল মেসাজ্জেরোর প্রথম পাতায় ‘দাল বাংলাদেশ কন তেস্ত ফালসি’ বা ‘বাংলাদেশ থেকে ভুয়া টেস্ট সহকারে’ শিরোনামে প্রধান প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে জ্বর নিয়েও দেশ ছাড়তে মাত্র ৩৬ ইউরো বা সাড়ে তিন হাজার টাকার প্রয়োজন।

স্লোভেনিয়া ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থী রাকিব হাসান রাফি  জানান, তার এক ইতালিয়ান শিক্ষক সকালে তাকে ডেকে পত্রিকার শিরোনামটি দেখান। সংবাদটি এখন ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে বলে জানান তিনি।