সোমবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৩৯
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

বরিশালে নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত, সুস্থ ৪৯

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৪২৬ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ৪৯ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। জেলায় মোট ১৫২৩ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি। এরআগে জেলায় ৪২ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২৯ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- উজিরপুর উপজেলার ২ জন স্বাস্থ্য বিভাগের কর্মীসহ ৬ জন, গৌরনদী উপজেলার ২ জন, বরিশাল নগরীর আলেকান্দা এলাকার ৩ জন, কাজীপাড়া এলাকার ২ জন, কালীবাড়ি রোড, রুপাতলী, কাশীপুর, সিএন্ডবি রোড, জাগুয়া, ১৬ নং ওয়ার্ড, চকবাজার, চাঁদমারি, ব্রাউন কম্পাউন্ড, পুরানপাড়া, ফিশারি রোড, কালু খাঁ সড়ক, আগরপুর রোড প্রত্যেক এলাকার ১ জন করে ১৩ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ১ জন, জেলা পুলিশে কর্মরত ২ জন, রেঞ্জ পুলিশে কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন নার্স।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩১ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।