শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:২৬
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

জনদুর্ভোগ লাঘবে তিন দফা দাবীতে বরিশালে বাসদের সমাবেশ

ডেক্সরিপোর্ট  নগরীতে চলাচলের অযোগ্য রাস্তা মেরামত ও খাল সংস্কার করা, পূর্ণবাসন ছাড়া রিক্সা চালক বা হকারদের উচ্ছেদ করা যাবে না এবং করোনার জন্য রিক্সার লাইসেন্স নবায়নে বকেয়া ফি মওকুপ করা সহ তিন দফা দাবীতে বরিশালে সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ।

মঙ্গলবার দুপু‌রে অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই সমাবেশ করে বাসদ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্ষর্তী বলেছেন,আগামী এক মাসের মধ্যে বরিশাল নগরীর সাধারন মানুষের চলাচলের সড়কগুলো সংস্কার করার মাধ্যমে যান-বাহন চলাচলের উপযুক্ত করে তোলা না হলে হরতালের মত বৃহৎ কর্মসূচি দিয়ে সিটি নগরীর সড়ক,ড্রেন সংস্কার করা সহ বেদখল হয়ে যাওয়া খাল উদ্ধার করা জন্য সিটি মেয়র সহ সকল কর্মকর্তাকে বাধ্য করা হবে।
তিনি আরো বলেন ঢাকার বাহিরে অন্য সিটি কর্পোরেশনে ব্যাপক সুযোগ সুবিদা থাকার পরওতে বড় ধরনের ট্রাক্স আদায় করা হচ্ছে না।
আমাদের বরিশালে তাদের চেয়ে বহুগুনে পিছিয়ে থাকার পরও বর্তমান সিটি মেয়র আধুনিকতার ধুয়া তুলে অতিরিক্ত ট্রাক্স সহ বিভিন্ন উন্নয়নমূলক ভবনের প্লানের নামে নতুন করে সাধারন মানুষের অর্থ হাতিয়ে নেয়ার ফন্দি এটেছেন।

আমাদের গত ২ বছরে বরিশালের সিঙ্গাপুরের রাস্তায় আজ শিশুরা সাঁতার কাটে, সাধারন মানুষ আমন ধান বুনা সহ বেহাল সড়কে তেলাপিয়া মা” চাষ করে সামান্য বৃষ্টি হলে বরিশাল নগরী কির্তনখোলায় পরিনত হচ্ছে এই বিসিসি উন্নয়ন।

অথচ নগরবাশী গলায় দড়ি বেধে বিভিন্ন উন্নয়নের নামে বিশাল অংকে টাকা নগরবাশীর কাছ থেকে আদায় করার পরও ঠিকমত খাবার পাণি পর্যন্ত সরবরাহ করতে পারছে না।

তাই অভিলম্বে বিসিসি’র নাগরীক সুবিধা থেকে বঞ্চিতদের নাগরীকদের সুযোগ-সুবিদার পথ তৈরী করা না হলে সাধারন নাগরীকদের ধাওয়ার মুখে পালিয়ে বেড়াতে হবে বলে হুসিয়ারী করে দেন।।

এসময় ডা. মনীষা চক্রবর্তী আরও বলেন, তারা এসব বিষয় নিয়ে আজ মেয়রের কাছে স্মারকলিপি দিবেন। তিনি আশু এর সমাধান না করলে হরতালের মত কর্সসূচি দিয়ে নাগরিকদের এই সমস্যার সমাধান করবেন।