সোমবার, ১৮ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:০৮
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

বরিশালে ইজিবাইকের যাত্রী গৃহবধূ নিখোঁজ

শামীম আহমেদ  ব্যাটারীচালিত ইজিবাইকে যাত্রী হয়ে স্বামীর বাড়িতে যাওয়ার সময় নিখোঁজ গৃহবধূর তিনদিনেও সন্ধান মেলেনি। এ ঘটনায় বরিশালের মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

মঙ্গলবার সকালে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্বচর নলচিড়া গ্রামের কবির হাওলাদারের স্ত্রী হেলেনুর বেগমের থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, হেপি আক্তারকে (২১) গত দুইবছর পূর্বে সামাজিকভাবে বিয়ে দেয়া হয়। গত ১২ সেপ্টেম্বর হেপি তার বাবার বাড়ি থেকে কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের স্বামী সজল সরদারের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়।

সূত্রে আরও জানা গেছে, গৃহবধূ হেপি বাবার বাড়ি থেকে খেয়া নৌকায় নদী পার হয়ে গৌরনদী এলাকা থেকে একটি ইজিবাইকে যাত্রী হয়ে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে পথিমধ্যেই নিখোঁজ হন।