শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৪৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আল্লামা শফীকে নিয়ে কটূক্তি, রিমান্ডে আলাউদ্দিন জিহাদী

ডেক্সরিপোর্ট  হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে ফেসবুকে কটূক্তি করায় গ্রেফতার আলাউদ্দিন জিহাদীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকালে আলাউদ্দিন জিহাদীকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন বাদী পক্ষের আইনজীবী।

শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ জামানের আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রবিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে পুলিশ। তিনি আহলে সুন্নত ওয়াল জামায়াতের উপদেষ্টা।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, আল্লামা শফীকে নিয়ে উনার ফেসবুক পেজে কটূক্তিসহ অসঙ্গতিপূর্ণ মন্তব্য করেন আলাউদ্দিন জিহাদী। এ কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামের নেতা কামাল উদ্দিন দাইমী ফতুল্লা থানায় এই মামলা দায়ের করেন।