মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৪
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

নিবন্ধনধারী ২৫০০ শিক্ষককে নিয়োগের নির্দেশ

ডেস্করিপোর্ট  ১৩তম নিবন্ধনকারী ২৫০০ জনকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

রিটের পক্ষে অন্যতম আইনজীবী অ্যাড. মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ‘এনটিআরসি’ পরিচালনা করে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে নিয়োগের জন্য এনটিআরসিএ ২০১৬ সালে ১৩তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিবন্ধন পরীক্ষায় তিন ধাপে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে মোট ১৭ হাজার ২৫৪ জন উত্তীর্ণ হলেও এনটিআরসিএ তাদের সবাইকে নিয়োগ দেয়নি। এর মধ্যে নিয়োগ বঞ্চিত ২২০৭ জন উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন।

তিনি আরও জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধন প্রাপ্ত ২৫০০ নিবন্ধিতদের নিয়োগে পৃথক ৯টি রিটের চূড়ান্ত শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।