সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:০৮
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

ভুয়া পরোয়ানায় কারাভোগ: ক্ষতিপূরণ পেলেন ৩২ লাখ টাকা

ডেস্করিপোর্ট  ভুয়া গ্রেফতারি পরোয়ানা জারির পর সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার মো. আওলাদ হোসেনকে কারাগারে রাখার ঘটনায় ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন বলে হাইকোর্টকে জানানো হয়েছে।

সোমবার (১ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানানো হয়।

দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি এ মামলায় ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছিলেন। তিনি এ ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করেছেন।

রিটকারীর আইনজীবী এমাদুল হক বশির আদালত বিষয়টি জানান। একইসঙ্গে ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদনের আর পরিচালনা করবেন না বলেও আদালতকে জানানো হয়।

পরে ওই আইনজীবী সাংবাদিকদের বলেন, ভুয়া গ্রেফতারি পরোয়ানা জারির পর সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার মো. আওলাদ হোসেনকে কারাগারে রাখার ঘটনায় হাইকোর্ট ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। তার মধ্যে ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ হাতে পেয়েছেন আওলাদ হোসেন। বিষয়টি আদালতকে অবহিত করেছি। রিটকারী আর এ মামলাটি চালাবেন না বলে জানিয়েছেন।