রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি জেপির শুভেচ্ছা

ডেক্সরিপোর্ট  জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, কোভিড-১৯-এর প্রাদুর্ভাব সত্ত্বেও এদেশের হিন্দু সমাজের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজার হাজার হাজার মণ্ডপে আজ সোমবার দুর্গাপূজা সমাপ্ত হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত এবং এখানকার ঐতিহ্য হলো সবার স্ব স্ব ধর্ম পালনের অধিকার। এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হওয়ায় সেই ঐতিহ্য আরো সমৃদ্ধ হয়েছে।

জেপির পক্ষ থেকে আমরা হিন্দু সম্প্রদায়ের প্রত্যেককে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের অব্যাহত কল্যাণ এবং মঙ্গল কামনা করছি।