সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩৮
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

চেহারা পরিবর্তন হয়েছে কিন্ত চাঁদাবাজি বন্ধ হয় নাই: ফয়জুল করিম

ডেস্ক রিপোর্ট ।। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ফ্যাসিস্টকে বিদায় দেওয়ার পর ভেবেছিলাম দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। কোন লুটপাট হবে না। কেউ ধর্ষিত হবে না। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে। কিন্তু কি দেখলাম? দখলবাজি, চাঁদাবাজি বন্ধ হয়নি। চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে। কিন্তু চাঁদাবাজি, ঘুস, দুর্নীতি বন্ধ হয়নি। নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি।

বৃহস্পতিবার রাতে ফরিদপুরের ভাঙ্গা বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মুফতি ফয়জুল করীম বলেন, ১৫ বছর আওয়ামী লীগ শাসনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। তখন বিরোধীরা জেলে ছিল। এখন আবার বিরোধীরা জেলে। দল ক্ষমতায় থাকলে জামিন পায়। আর ক্ষমতায় না থাকলে তাদের জামিন হয় না। এ রকম সমাজ আমরা চাই না। আজ পর্যন্ত কেউ সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে নাই। বৈষম্য দূর করতে পারে নাই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। সাম্যতা থাকলে সবাই সমান থাকবে। কামার, কুমার, ঋষি, মেথর, ধনী, গরিব, মুসলমান, হিন্দু সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে। এজন্য দেশ স্বাধীন হয়েছিল। ভেবেছিলাম অধিকারের জন্য আর কারো আন্দোলন করতে হবে না। কিন্তু তা হয়নি।

তিনি আরও বলেন, ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি; এ লক্ষে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখার এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওই সমাবেশে ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল হান্নান মাতুব্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা অধ্যাপক মুফতী আনোয়ার হোসেন, ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান, ফরিদপুর জেলা সহসভাপতি মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মো. জাহিদ হোসেন, ফরিদপুরের সদরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতী সেলিম হোসাইন, ভাঙ্গা উপজেলা শাখার সদস্য হাবিবুর রহমান, ওলামা মশায়েখ পরিষদ ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আজিজ ফকির, ইসলামী যুব আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নাহিদ হাসান প্রমুখ।