সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩৫
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র দিলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক ।। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পত্র দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে এয়ার অ্যাম্বুলেন্স ও অন্যান্য সহযোগিতা দেওয়ায় এ পত্র দেন তিনি।

রোববার দুপুরে বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকাস্থ কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদের সঙ্গে দেখা করে পত্রটি হস্তান্তর করে। এ সময় দূতাবাসের কর্মকর্তা রশিদ হাজা আল মারি উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিনিধিদলে ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।