সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৪১
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

ডেস্ক রিপোর্ট ।। বর্তমান সময়ে রাজনীতিতে আলোচিত দলের নাম জামায়াতে ইসলামী। বিভিন্ন জরিপে এখন উঠে আসছে দলটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়ের পর জামায়াতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে।

এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’। ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন ‘পূর্বের হাওয়া: পর্ব ৩— ইসলামি জোট গড়ে জয়ী হতে কি পারবে জামায়াত’ শিরোনামে এ নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে।

সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করে আসা মার্কিন কনস্যুলেটের এক কূটনীতিক জামায়াতে ইসলামীকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেন। তবে সংবাদমাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেনি।

সংবাদমাধ্যমটি ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী কেন এত প্রিয় আপনাদের কাছে? জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছিলেন।

এক. তাদের নেতারা উচ্চশিক্ষিত। বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল।

দুই. তাদের আচরণ (ম্যানারস) খুব ভদ্র-সভ্য। কথা বলা যায় তাদের সঙ্গে।

তিন. তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপ (মুক্তিযুদ্ধ বিরোধিতা)-এর কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত।

চার. জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে

পাঁচ. ইসলামি শক্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীলই বলা যায়।

যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে শাসন ক্ষমতায় আসুক জামায়াত। অনেক দশক ধরেই তাদের এই চাওয়া। এ নিয়ে তাদের লুকোছাপা বিশেষ নেই।

সেই মার্কিন কূটনীতিক বলেন, ‘যে দেশের ৮০-৮৫ শতাংশ মানুষ মুসলমান, সেখানে জামায়াত যদি সরকারে আসে ক্ষতি কী? তারা শৃঙ্খলাবদ্ধ দল। তাদেরও উচিত এক বার সুযোগ পাওয়া। কী আছে, ফেল করলে মানুষ সরিয়ে দেবেন!’