সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৪০
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

দর্শনায় নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা আটক

ডেক্সরিপোর্ট  দর্শনার গ্রামে ছয় বছর বয়সী নাতনিকে ধর্ষণ করার অভিযোগে দাদাকে পুলিশ বুধবার রাতে আটক করেছে।বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

দর্শনা থানার ওসি (তদন্ত) শেখ মাহবুব হাসান জানান, ছয় বছর বয়সী ওই শিশু পার্শ্ববর্তী উজলপুর গ্রামে নানা বাড়িতে থাকতো। বুধবার তার দাদা তাকে বাড়িতে আনার কথা বলে স্থানীয় মাঠে নিয়ে ধর্ষণ করে বলে শিশু কন্যা তার মা ও বাবাকে জানায়। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে দর্শনা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হলে পুলিশ রাতেই সেই দাদাকে আটক করেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার শিশু কন্যার ডাক্তারি পরিক্ষা সম্পন্ন হয়েছে।