মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:০৪
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

বিচারকের তীব্র ভর্ৎসনার শিকার হলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক  ভোট নিয়ে আদালতে গিয়ে বিচারকের তীব্র ভর্ৎসনার শিকার হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মামলার দাবিকে ‘ফ্রাংকেনস্টাইনের দানব’ বলে অভিহিত করেছেন আদালত।

শনিবার ভোট নিয়ে ট্রাম্পের মামলা খারিজ করে দিয়ে পেনসিলভানিয়ার উইলিয়ামস্পোর্টের ডিস্ট্রিক্ট জজ ম্যাথিউ ব্র্যান বলেন, একজন নাগরিকেরও ভোটাধিকার হরণ করার কোনো অধিকার ট্রাম্পের নেই।

এ মামলাকে ‘ভিত্তিহীন’ ও ‘অনুমানমূলক’ বলেও মন্তব্য করেন তিনি। খবর ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসের।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভোটের ফলাফল ‘সার্টিফাই’ করার ওপর স্থগিতাদেশ চেয়ে ট্রাম্প শিবির ম্যাথিউ ব্র্যানের আদালতে গিয়েছিল।

সোমবার পেনসিলভানিয়ার ফলাফল ‘সার্টিফাই’ করার কথা অঙ্গরাজ্যের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

অপরদিকে, ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি এক বিবৃতিতে বলেন, এ রায়ে তিনি হতাশ। তারা সুপ্রিমকোর্টে যাবেন।

নির্বাচনী আইন বিশেষজ্ঞ রিক হাসেন বলেছেন, এ রায়ে আইনের শাসনের জয় হয়েছে এবং পেনসিলভানিয়ার ভোটারদের জন্য বিজয়।