মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

করোনা মোকাবেলায় গোমূত্র কতটা উপকারি তা প্রমাণ হয়ে গিয়েছে: বিজেপি নেতা

অনলাইন ডেস্ক  করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সবাইকে গোমূত্র পানের আহ্বান জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা।

রোববার ভারতের কোচবিহারের দিনহাটায় গোমাতা পূজার পর গোমূত্র পান কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে গোমূত্র পানে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগ সেরে যায় বলে হাস্যকর দাবিও করেন তারা। খবর জিনিউজের।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা কৃষাণ মোর্চার সহ সভাপতি জীবেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘অনেকে নানা কথা বললেও, গোমূত্র কতটা উপকারি তা প্রমাণ হয়ে গিয়েছে। ক্যানসারের ওষুধ হিসেবে বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা প্রতিষ্ঠানে গোমূত্র ব্যবহৃত হচ্ছে। এছাড়াও গোমূত্র বিভিন্ন রকম রোগ-জীবাণুকে ধ্বংস করে।’

জিনিউজের প্রতিবেদনে বলা হয়, রোববার দিনহাটার সাহেবগঞ্জের খারুভাজ বাজারে স্থানীয় বিজেপি গোমাতা পূজার আয়োজন করে। শ্রদ্ধা ও ধুমধাম সহকারে হয় পূজা। পূজার পর গোমাতাকে প্রদক্ষিণ করেন বিজেপি নেতারা। এরপরই গোমূত্র পান কর্মসূচি শুরু করেন তারা। এতে নিজেরা গোমূত্র পান করার পাশাপাশি উপস্থিত সবাইকে গোমূত্র পানের জন্য আহ্বানও জানান তারা।

প্রসঙ্গত, এর আগে ‘গরুর দুধে সোনা থাকে’ বলে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রলের শিকার হয়। কিন্তু তিনি সমালোচনাকে আমলে না নিয়ে উল্টো বলেন, ‘গরুর দুধ, গোমূত্র খাই। তাই ভাল থাকি। আমরা বলছি এসবই চলবে। আমরা গোমূত্র খেয়ে ভাল থাকব।