বৃহস্পতিবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:২৮
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

ট্রাম্প স্বীকৃতি না দেয়ায় বাইডেনকে অভিনন্দন জানাইনি: পুতিন

অনলাইন ডেস্ক  নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এখনও অভিনন্দন না জানানোর কারণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেন বিজয়ী হওয়ার পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নির্বাচন নিয়ে নীরব ভূমিকা পালন করছে বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ রাশিয়া।

রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ট্রাম্প এখনও বাইডেনকে বিজয়ী হওয়ার স্বীকৃতি দেননি। বিরোধীরা তার জয়ের ব্যাপারে বৈধতা না দেয় আমরা এখনও প্রস্তুত নই। বিরোধীপক্ষ তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি, তার জয়ের বিষয়টি স্বীকার করেনি। খবর ব্লুমব্লার্গ ও দ্য সানের।

পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের আস্থা রয়েছে এমন যে কারো সাথে আমরা কাজ করবো। কিন্তু সেই বিশ্বাস কেবল এমন প্রার্থীর ওপরই রাখা যায় যার বিজয় বিরোধী পক্ষ দ্বারা স্বীকৃত হয়েছে অথবা নির্বাচনের ফলাফল বৈধ এবং আইনী উপায়ে নিশ্চিত হওয়ার পর।

তিনি বলেন, বাইডেনকে অভিনন্দন না জানানোর সিদ্ধান্তটি একটি ‘আনুষ্ঠানিকতা’, এর পেছনে অন্য কোন ‘সুপ্ত’ উদ্দেশ্য নেই।

উল্লেখ্য, ২০১৬ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক তাকে অভিনন্দন জানিয়েছিলেন পুতিন। ট্রাম্পের ক্ষমতায় আসার পেছনে পুতিনের হাত রয়েছে বলেও অনেকে মনে করে থাকেন। অন্যদিকে মস্কোর সমালোচক বাইডেন নির্বাচনের কয়েকদিন আগেও রাশিয়ার নাম নিয়ে দেশটিকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করেন।