বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:১১
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

আফগান সীমান্তে অভিযান, পাকিস্তানের এক সেনাসহ নিহত ৫

অনলাইন ডেস্ক  পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় আফগান সীমান্তে রোববার সেনা অভিযানে চার বিচ্ছিন্নতাবাদীসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন।

এ সময় সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানের এক সেনা সদস্যও নিহত হন। খবর আলজাজিরার।

অভিযানে পাকিস্তানি সেনাবাহিনীর আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন বলে দেশটির সশস্ত্র বাহিনী সূত্রে জানানো হয়েছে।

২০১৭ সাল থেকেই উত্তর ওজিরিস্তানে শক্ত ঘাঁটি গেড়ে বসে আফগান বিচ্ছিন্নতাবাদী ও স্থানীয় সন্ত্রাসী গ্রুপ।

দুর্গম এ এলাকাটিতে প্রায়ই অভিযান চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অঞ্চলটি পাকিস্তানি তালেবানরা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে যাচ্ছে বহুদিন ধরে।