মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’

অনলাইন ডেস্ক  ভারতে দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’। ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে ঘনিভূত হয়ে তামিলনাড়ু এবং পুদুচেরির দিকে অগ্রসর হচ্ছে।

ভারতের আবহাওয়া দফতর সূত্রের বরাতে সোমবার হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, আগামী বুধবার তামিলনাড়ুর মমল্লপুরম এবং পুদুচেরির কারাইকলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলীয় এ রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট গভীর নিম্মচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হবে।

এর প্রভাবে আজ সোমবার থেকেই দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে বৃষ্টি শুরু হবে। তামিলনাড়ু এবং পুদুচেরিতে আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবার ভারী বৃষ্টি হবে।

অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে, রায়লসীমা এবং তেলেঙ্গানায় বৃষ্টি হবে বুধ ও বৃহস্পতিবার।

তামিলনাড়ুর আবহাওয়া দফতর সূত্রের বরাতে খবরে বলা হয়, গভীর নিম্নচাপটি চেন্নাইয়ের দক্ষিণে ৭৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আগামী বুধবার জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

তামিলনাড়ুর কাড্ডালোর এবং চিদম্বরম জেলায় ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর ৬টি ইউনিট মোতায়েন করা হয়েছে।

পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশেও ঘূর্ণিঝড়ের মোকাবেলায় প্রস্তুতি শুরু হয়েছে।