বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে মাস্ক না পড়ায় ৪০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট  বরিশালে অভিযান চালিয়ে মাস্ক না পড়ায় ৩৪ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে ১৯ হাজার ২শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) বরিশালে সদরে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা এবং রোমানা আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নগরীর নথুল্লাবাদ ও কাশীপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমান আফরোজ মাস্কবিহীন ৯ জন ব্যক্তিকে ৭ হাজার ২শ’ টাকা জরিমানা করেন।

আর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা বলেন, ভ্রাম্যমাণ আদালত চকবাজার, বাজার রোড ও সদর রোডের জেলখানা মোড় এলাকায় মাস্কবিহীন ২৫ ব্যক্তি ও ৬টি প্রতিষ্ঠানের সদস্যদের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় জনসাধারণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়। বোঝানো হয় মাস্ক না পরলে করোনা সংক্রমণের ঝুঁকির কথা। ভবিষ্যতে এ অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।