সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:১০
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আজীবন সম্মাননায় ভূষিত হলেন সোহেল রানা ও সুচন্দা

অনলাইন ডেস্ক  চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ২০১৯-এর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ যৌথভাবে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন চলচ্চিত্রের জ্যেষ্ঠ অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা ও কোহিনুর আক্তার সুচন্দা।

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রদানের আসর। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এমপি।

সোহেল রানার পারিবারিক নাম মাসুদ পারভেজ। চলচ্চিত্রে ‘সোহেল রানা’ নামে পরিচিত তিনি। ১৯৭২ সালে মাসুদ পারভেজ নামে চলচ্চিত্র প্রযোজনা করেন। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি।

তিনি ‘মাসুদ রানা’র ছবির মাধ্যমে ১৯৭৩ সালে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। সোহেল রানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

কোহিনুর আক্তার সুচন্দার জন্ম যশোরে। ষাটের দশকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। সত্তরের দশকে মুক্তি পাওয়া ছবি ‘জীবন থেকে নেয়া’ এবং নব্বইয়ের দশকের ‘ঝিনুক মালা’ ছবির জন্য সবচেয়ে বেশি খ্যাতি কুড়িয়েছেন তিনি।

এছাড়া ১৯৯৬ সালে ‘সবুজ কোট কালো চশমা’ এবং ২০০৫ সালে স্বামী জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেন সুচন্দা। মুক্তির বছরই সেরা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় ‘হাজার বছর ধরে’। আর তিনি এই ছবির জন্য সেরা পরিচালক হিসেবে মনোনীত হন।

১৯৭৬ সালের ৪ এপ্রিল প্রথম চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়। ২০০৯ সালে প্রথম চালু করা হয় আজীবন সম্মাননা পুরস্কার।