বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৪৯
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

হোয়াইটওয়াশ এড়াতে পারবে টাইগাররা?

অনলাইন ডেস্ক  ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টেস্টে ধবলধোলাই হওয়ার পথে বাংলাদেশ দল।

দুই টেস্ট সিরিজের প্রথম খেলায় চট্টগ্রামে জয়ের স্বপ্ন দেখতে দেখতেই হেরে যায় মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি। প্রথম টেস্টের ধকল এড়িয়ে জয়ের লক্ষ্যে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে ক্যারিবীয়দের ৪০৯ রানে চাপা পড়ে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের শেষ চার ব্যাটসম্যানকে ২৫ রানের ব্যবধানে আউট করে চা বিরতিতে যাওয়া বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে মুখে চায়ের স্বাদ মোছার আগেই হারায় ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর উইকেট।

হারলে হোয়াইটওয়াশ, জিতলে সিরিজে ড্র করার সুযোগ। এমন কঠিন সমীকরণ সামনে রেখে বৃহস্পতিবার ঢাকা টেস্ট শুরু করে বাংলাদেশ দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে ৫ উইকেটে ২২৩ রান করা উইন্ডিজ শুক্রবার অলআউট হয় ৪০৯ রানে।

সিরিজে ফেরার প্রত্যয়ে ব্যাটিং নেমেই বিপদে পড়ে বাংলাদেশ দল। প্রথম ওভারেই ফেরেন চোটাক্রান্ত সাকিব আল হাসানের বদলি হিসেবে খেলতে নামা ওপেনার সৌম্য সরকার। ইনিংসের ১৪তম বলে ফেরেন তিনে ব্যাটিংয়ে নামা নাজমুল হোসেন শান্ত। ১১ রানে প্রথমসারির দুই ব্যাটসম্যানের বিদায়ে চাপে পড়া দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন তামিম ইকবাল ও অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তৃতীয় উইকেটে তারা গড়েন ৫৮ রানের জুটি। এরপর মাত্র ৬ বলে ২ রানের ব্যবধানে উইকেট হারান মুমিনুল-তামিম। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নেয়া মুমিনুল ঢাকায় প্রথম ইনিংসে ফেরেন মাত্র ২১ রানে।

চট্টগ্রামে ৯ ও ০ রানে আউট হওয়া তামিম ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ৪৪ রানে। দলীয় ৭১ রানে সৌম্য, শান্ত, মুমিনুল ও তামিম ইকবালের উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় টাইগাররা। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন।

পঞ্চম উইকেটে মুশফিক-মিঠুনের অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটিতে দ্বিতীয় দিনে ১০৫/৪ রানে খেলা শেষ করে বাংলাদেশ। এখনও ৩০৪ রানে পিছিয়ে টাইগাররা। ২৭ ও ৬ রানে ব্যাটিংয়ে আছেন মুশফিক-মিঠুন।