শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:১৬
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

উন্নয়নশীল দে‌শে উন্নীত: দেশের সব থানায় আনন্দ উদযাপন করবে পুলিশ

ডেস্ক রিপোর্ট  স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তি জাতির জন্য এক মাহেন্দ্রক্ষণ ও দুর্দান্ত এক অর্জন। এই উপলক্ষে আগামী ৭ মার্চ সারাদেশের ৬০৭টি থানায় আনন্দ উদযাপন করবে পুলিশ।

শুক্রবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এই সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশের ঘোষণা দেয় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএন সিডিপি)। স্বাধীনতার ৫০ বছরপূর্তি এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের এ অর্জন এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

তি‌নি ব‌লেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতের সম্মিলিত প্রয়াসের ফল আমাদের এ অর্জন।’ তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ এ দেশের ১৮ কোটি মানুষকে এ ঐতিহাসিক অর্জনের জন্য সাধুবাদ জানান।

বাংলাদেশের এ ঐতিহাসিক অর্জনকে দেশবাসীর সাথে সম্মিলিতভাবে উদযাপন করতে স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে আগামী ৭ মার্চ বিকেল ৩টায় বাংলাদেশ পুলিশের সকল থানায় এক‌যো‌গে আনন্দ আয়োজনের ঘোষণা দি‌য়ে এ আয়োজনকে অর্থবহ করার আহ্বান জানান তিনি।