রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ভোলায় ৮টি চোরাই গরু উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলার দুলারহাটে ৮টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। একটি চোর চক্র ইঞ্জিন চালিত ট্রলারে গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা এসব চোরাই গরু উদ্ধার করে দুলারহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এসময় চোর চক্রটি স্থানীয়দের ধাওয়ায় ট্রলারসহ পালিয়ে যায়।

রোববার (১৪ মার্চ) উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন ৮নং ওয়ার্ড খাছির খাল এলাকা থেকে এসব চোরাই গরু উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ৮টি গরু গাছির খাল নদীর পাড়ে একটি ইঞ্জিন চালিত ট্রলারে উঠানোর সময় স্থানীয়রা দেখে ফেলে। এসময় চোর চক্রটি ট্রলার নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। তাদেরকে ধাওয়া করে ধরা সম্ভব হয়নি। পরবর্তীতে স্থানীয় চৌকিদারকে খবর দিলে সে স্থানীয়দের সহযোগীতায় ৮টি গরু উদ্ধার করে দুলারহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

দুলারাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ৮টি গরু উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে গরুগুলোকে থানায় নিয়ে আসে। তবে এ ঘটনার সাথে সংঘবদ্ধ চোরচক্র জড়িত থাকতে পারে। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। চোর চক্রটিকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।