বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৫৬
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বিয়ে নিবন্ধনের সময় পাত্র-পাত্রীর জন্ম ও শিক্ষা সনদ যাচাইয়ের নির্দেশ

ডেস্ক রিপোর্ট  বিয়ের নিবন্ধনের সময় পাত্র-পাত্রীদের জন্মসনদ ও শিক্ষা প্রতিষ্ঠানের সনদ যাচাই-বাছাই করতে দেশের সব কাজীদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে ফেনীর সোনাগাজীর এক কিশোরীকে বিয়ে নিবন্ধন করার ঘটনা জেলা ম্যারেজ রেজিস্ট্রারকে তদন্ত করতে বলেছে আদালত।

এছাড়া সেই কিশোরীকে বিয়ে নিবন্ধন করার ঘটনায় ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাজী সিরাজুল ইসলাম মজুমদার ক্ষমা প্রার্থনা করায় তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। পাশাপাশি মামলার আসামি জাহিদুল ইসলাম জাবেদকে জামিন দিয়েছেন আদালত।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ ইমরান আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।

এর আগে গত ৭ মার্চ ফেনীর সোনাগাজীর এক কিশোরীকে বিয়ে নিবন্ধন করায় ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার ও কাজী সিরাজুল ইসলাম মজুমদারকে তলব করে হাইকোর্ট।