শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, সকাল ১১:৩৪
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজ খরচে ইউরোপ ফেরত যাত্রীদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট  ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা সব যাত্রীকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে।

সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বা হোটেলে কোয়ারেন্টিনে থাকার খরচও তাদের বহন করতে হবে।

এসব দেশ থেকে আসা যাত্রীদের করোনাভাইরাসের টিকা নেওয়া থাকলেও বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনের এ নিয়ম প্রযোজ্য হবে।

আগামীকাল বুধবার থেকেই এ নিয়ম কার্যকর হবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১৮ দফা নির্দেশনা জারি করার পর নতুন এ নিয়ম ঠিক করে দিল বেবিচক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো দেশ থেকে বাংলাদেশে আসার সময় সে দেশের বিমানবন্দর এবং বাংলাদেশের বিমানন্দরে যাত্রীদের সঙ্গে অবশ্যই কোভিডমুক্ত সনদ দেখাতে হবে। বিমানে ওঠার ৭২ ঘণ্টা বা তার কম সময়ের মধ্যে নমুনা দিয়ে পিসিআর টেস্টের মাধ্যমে এই কোভিডমুক্ত সনদ পেতে হবে। টিকা দেওয়া থাকলেও এ নিয়ম প্রযোজ্য হবে।

আর যারা যুক্তরাজ্যসহ ইউরোপের কোনো দেশ থেকে আসবেন, তাদের ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। ১৪ দিন পার হওয়ার পর আরটিপিসিআর নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ হলে কোয়ারেন্টিন থেকে তারা ছাড়া পাবেন।

ইউরোপ বা যুক্তরাজ্য ছাড়া অন্য দেশ থেকে আসা যাত্রীদের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ-উপসর্গ না থাকলে তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

তবে বিমানবন্দরে কারও লক্ষণ-উপসর্গ দেখা গেলে তাকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে এবং সেই খরচ তাকেই বহন করতে হবে।