রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৫১
শিরোনাম :
রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

ডিপোতে নেওয়া হচ্ছে মেট্রোরেলের কোচগুলো

ডেস্ক রিপোর্ট  প্রথম চালানে আসা মেট্রোরেলের কোচগুলো দিয়াবাড়ির ডিপোতে নেওয়ার কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ক্রেন দিয়ে প্রথম কোচটি লরিতে তোলার কাজ শুরু হয়।

এর আগে নির্ধারিত সময়ের দুই দিন আগেই গতকাল বুধবার বিকালে সোয়া ৪টার কোচ বহনকারী বার্জ তুরাগ নদী হয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে পৌঁছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি জানান, প্রথম চালানে মেট্রোরেলের ছয়টি বগি আছে। ২৩ এপ্রিল বগিগুলো আসার কথা ছিল। গত ৪ মার্চ জাপানের কোবে বন্দর থেকে এমভি এসপিএম ব্যাংক নামে একটি জাহাজযোগে এসব বগি পরিবহন করা শুরু হয়।

গত ২৪ মার্চ পায়রা বন্দরে বগিগুলো পৌঁছে। ৬টি বগি নিয়ে পায়রা বন্দর থেকে জাহাজটি গত ৩০ মার্চ মোংলা বন্দরে পৌঁছে। ৩১ মার্চ এগুলো জাহাজ থেকে খালাস করা হয়। পরে বিভিন্ন প্রক্রিয়া শেষে নদীপথে বগিগুলোর পরিবহন শুরু হয়। গত সোমবার চাঁদপুর এসে পৌঁছায় বগিগুলো। সেখান থেকে নৌপথে গতকাল ঢাকায় এলো।