শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৪৫
শিরোনাম :
আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ

ওমানে বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট  করোনা মহামারি রোধে ওমান সরকার বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটিতে আর কোনো ফ্লাইট চালাতে পারছে না বাংলাদেশ।

এ প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ওমান সরকার যে সময় থেকে নিষেধাজ্ঞা কার্যকর করার কথা বলেছে, সে সময় থেকে ওমানে আর কোনো ফ্লাইট চালাতে পারছে না বাংলাদেশ।

তিনি জানান, তারা নিষেধাজ্ঞা তুলে নিলে আবারও ফ্লাইট চলবে।

মহামারির কারণে সর্বাত্মক লকডাউনের মধ্যে ২৮ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।

তবে পরে প্রবাসীদের আনা-নেওয়ার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানে বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। ১৭ এপ্রিল থেকে বিষেষ ফ্লাইটগুলো চলছে।

এসব দেশের যে আটটি গন্তব্যে বিশেষ ফ্লাইট চালু হয়েছে, তার মধ্যে ওমানের রাজধানী মাস্কাটও রয়েছে। ওমান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এখন বিশেষ ফ্লাইটও বন্ধ রাখতে হচ্ছে।