শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৩৭
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমেরিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বছরে ১০ হাজার কোটি ডলারের তহবিলের বিষয়ে আমেরিকার পলিটিক্যাল কমিটমেন্ট পাওয়া গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষ সম্মেলনে কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নসহ চারটি পরামর্শ বিশ্বনেতাদের উদ্দেশ্যে তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বছরে ১০ হাজার কোটি ডলারের তহবিল নিশ্চিতের পরামর্শ দেন।

এই অর্থায়নের বিষয়ে বাংলাদেশ কতটুকু আশাবাদী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক অঙ্গীকার নিশ্চিত হলে অর্থায়ন কোনো বিষয়ই না।টাকা-পয়সা হচ্ছে সেকেন্ডারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, পলিটিক্যাল কমিটমেন্ট। এবার যে পলিটিক্যাল কমিটমেন্ট পাওয়া গেছে, বিশেষ করে আমেরিকার, তার ফলে ১০০ বিলিয়ন পাওয়া খুব বেশি কষ্টকর হবে না বলে জানান ড. মোমেন।