রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আরও ২টি হারবার প্যাট্রল বোট ক্রয় করছে কোস্টগার্ড

ডেস্ক রিপোর্ট  বাংলাদেশ কোস্ট গার্ড ও নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মধ্যে দুটি হারবার প্যাট্রল বোট ক্রয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ড এবং ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, নারায়ণগঞ্জ এর মধ্যে ২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ২টি হারবার প্যাট্রল বোট (এইচপিবি) নির্মাণ ও সরবরাহের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমডোর এস এম মনিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, নারায়ণগঞ্জ। এছাড়াও কোস্ট গার্ড সদর দপ্তরের পরিচালকগণ এবং ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক যুগান্তরকে বলেন, ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের একনিষ্ঠ সহায়তায় বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা ও কর্মপরিধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং দুই সংস্থার মধ্যে কার্যক্রম আরও সুদৃঢ় হবে মর্মে আশা করা যাচ্ছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১ আগস্ট নারায়ণগঞ্জের ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের তত্ত্বাবধানে নির্মিত ২টি ইনসোর প্যাট্রল ভেসেল (আইপিভি) বিসিজিএস সবুজ বাংলা ও বিসিজিএস শ্যামল বাংলা এবং ২টি ফাস্ট প্যাট্রল বোট (এফপিবি) বিসিজিএস সোনাদিয়া ও বিসিজিএস কুতুবদিয়া বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করে।

এছাড়াও আরও ২টি ইনসোর প্যাট্রল ভেসেল (আইপিভি) বিসিজিএস জয় বাংলা ও বিসিজিএস অপূর্ব বাংলা এবং ৬টি বড় হাই স্পিড বোট নির্মাণ শেষে হস্তাস্তর প্রক্রিয়াধীন রয়েছে।